নিজস্ব প্রতিবেদক: নারী উদ্যোক্তা হিসেবে “গোল্ডেন অ্যাওয়ার্ড” অর্জন করলেন সৈয়দা ইসমাত আরাস্টাফ রিপোর্টারগত ৩১ অক্টোবর (২০২৫) ঢাকার সেগুনবাগিচায় কেন্দ্রীয় কচি-কাঁচার মেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয় অবিভক্ত বাংলার জাতীয় নেতা শেরে বাংলা এ. কে. ফজলুল হক স্মৃতি পরিষদ আয়োজিত এক বর্ণাঢ্য পুরস্কার বিতরণ ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান।অনুষ্ঠানে শিশুশিক্ষায় অসাধারণ কর্মদক্ষতা, নেতৃত্ব এবং নারী উদ্যোক্তা হিসেবে সফলতার স্বীকৃতিস্বরূপ ইসলাহুল উম্মাহ একাডেমির প্রধান শিক্ষক ও ইসলাহুল উম্মাহ ক্যাডেট মাদরাসার পরিচালক (প্রশাসন) সৈয়দা ইসমাত আরা-কে “গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৫” প্রদান করা হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক তথ্য সচিব ও বিটিআরসির চেয়ারম্যান সৈয়দ মাণ্ডব মোর্শেদ। প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা বিচারপতি জনাব মীর হাসমত আলী, এবং প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইবাইস বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আহসান উল্লাহ।সৈয়দা ইসমাত আরা পাবনা জেলার সুজানগর উপজেলার আমিনপুর থানার এক সম্মানিত ও ঐতিহ্যবাহী পরিবারের সন্তান। তাঁর দাদা সৈয়দ মরহুম শামসুর রহমান বাংলাদেশের খ্যাতনামা আলেমদের অন্যতম ছিলেন। চাচা ড. মজিবুর রহমান বাংলাদেশ সরকারের সাবেক অর্থ সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাঁর পিতা সৈয়দ হাফিজুর রহমান ছিলেন পাবনা জজ কোর্টের একজন বিশিষ্ট ও খ্যাতনামা আইনজীবী। পারিবারিক ঐতিহ্য অনুসরণ করে তাঁর ভাই ও বোন বর্তমানে ঢাকা হাইকোর্টে আইন পেশায় নিয়োজিত আছেন।শিক্ষাক্ষেত্রে নিবেদন, সৃজনশীল চিন্তা এবং শিশুদের নৈতিক ও মানবিক বিকাশে অনন্য অবদানের জন্য সৈয়দা ইসমাত আরা ইতিমধ্যেই দেশের শিক্ষাঙ্গনে এক অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন।ইসলাহুল উম্মাহ পরিবার তাঁর এই গৌরবময় অর্জনে গভীর আনন্দ ও গর্ব প্রকাশ করেছে এবং তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে।উল্লেখযোগ্য:সৈয়দা ইসমাত আরা শিক্ষাক্ষেত্রে দীর্ঘদিন ধরে সৃজনশীল পাঠদান, শিশুদের নেতৃত্বগুণ বিকাশ এবং মানবিক শিক্ষা বিস্তারে বিশেষ ভূমিকা রেখে চলেছেন, যা শিক্ষাঙ্গনে তাঁকে এক উজ্জ্বল নাম হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
Lorem Ipsum has been the industry’s standard dummy text ever since the 1500s, when an unknown printer took a galley of type and scrambled it to make a type specimen.
Lorem Ipsum has been the industry’s standard dummy text ever since the 1500s, when an unknown printer took a galley of type and scrambled it to make a type specimen.
Lorem Ipsum has been the industry’s standard dummy text ever since the 1500s, when an unknown printer took a galley of type and scrambled it to make a type specimen.