নিজস্ব প্রতিবেদক :
বৃহস্পতিবার ১৬ অক্টোবর ২০২৫ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এর বোর্ড রুমে রোটারি ক্লাব অফ ঢাকা নর্থ ইস্টের ১৫৭০ তম সভা অনুষ্ঠিত । সেই সাথে রোটারির আন্তর্জাতিক মাস ভিত্তিক থিম এর আওতায় অক্টোবর মাস " ইকোনমিক এন্ড কমিউনিটি ডেভেলপমেন্ট" শীর্ষক আলোচনা করা হয়।
রোটারি ক্লাব অব ঢাকা নর্থ ইষ্ট এর সভাপতি রোটারিয়ান তোফায়েল আহমেদ সিন্টুর সভাপতিত্বে সমবেতকণ্ঠে জাতীয় সঙ্গীত এবং রোটারি ইনভোকেশন পাঠ করেন রোটারিয়ান মোঃ মাসুদ খান ।
ক্লাব সভার পাশাপাশি " ইকোনমিক এন্ড কমিউনিটি ডেভেলপমেন্ট" শীর্ষক আলোচনায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন
রোটারি ক্লাব অব ঢাকা নর্থ ইষ্ট এর পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান কাজল কান্তি চৌধুরী।
বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অব ঢাকা নর্থ ইষ্ট এর পাস্ট প্রেসিডেন্ট এবং রাজউক এর চেয়ারম্যান রোটারিয়ান প্রকৌশলী মো. রিয়াজুল ইসলাম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন
পিডিজি এএফএম আলমগীর এফসিএ, পাস্ট প্রেসিডেন্ট এমএম জয়নাল আবেদীন,পাস্ট প্রেসিডেন্ট এসএম হোসাইন শাহী,
পাস্ট প্রেসিডেন্ট একেএম নিজামুল ইসলাম, পাস্ট প্রেসিডেন্ট মোঃ মনসুর আলম, পাস্ট প্রেসিডেন্ট এএফ কল্লোল,পাস্ট প্রেসিডেন্ট কামরুল হাসান রন্জু, পাস্ট প্রেসিডেন্ট মোহাম্মদ মনিরুল হাসান, পাস্ট প্রেসিডেন্ট সেলিম সোলাইমান, পাস্ট প্রেসিডেন্ট ইয়াহিয়া সোহেল, পাস্ট প্রেসিডেন্ট কাজল কান্তি চৌধুরী, পাস্ট প্রেসিডেন্ট মোঃ মামুনুর রশীদ,
পাস্ট প্রেসিডেন্ট আখতার জাহান , আইপিপি মোঃ শাহীদুল ইসলাম, প্রেসিডেন্ট ইলেক্ট মিতা চৌধুরী।
পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান কাজল কান্তি চৌধুরী বলেন, রোটারির সাতটি ফোকাস এরিয়ার মধ্যে ইকোনমিক এন্ড কমিউনিটি ডেভেলপমেন্ট অন্যতম। রোটারি ক্লাব অব ঢাকা নর্থ ইষ্ট এ ফোকাস এরিয়াতে দীর্ঘদিন কাজ করছে।
রোটারি ক্লাব অব ঢাকা নর্থ ইষ্ট কয়েকটি স্থায়ী প্রজেক্ট এবং আরসিসি কাশিনাথপুর এর মাধ্যমে ইকোনমিক এন্ড কমিউনিটি ডেভেলপমেন্টে কাজ করছে।
রাজউক চেয়ারম্যান রোটারিয়ান পাস্ট প্রেসিডেন্ট প্রকৌশলী মো. রিয়াজুল ইসলাম বলেন বাংলাদেশের ঐতিহ্যবাহী রোটারি ক্লাব অব ঢাকা নর্থ ইষ্ট এর সদস্য হিসেবে আমি নিজেকে গর্বিত বোধ করি। আশাকরি বর্তমান কার্যক্রমের পাশাপাশি আগামীতে আরো সেবামূলক কার্যক্রম এই ক্লাবের মাধ্যমে পরিচালিত হবে।
পিডিজি এএফএম আলমগীর এফসিএ বলেন, আজ এই ভ্যেনুতে মিটিং আয়োজন করার জন্য রাজউক চেয়ারম্যান রোটারিয়ান পাস্ট প্রেসিডেন্ট প্রকৌশলী মো. রিয়াজুল ইসলাম ক্লাবের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ।
ক্লাব সভাপতি রোটারিয়ান তোফায়েল আহমেদ বলেন রোটারি ক্লাব অব ঢাকা নর্থ ইষ্ট মূলত শিক্ষা সহায়তামূলক কার্যক্রম করছে।বর্তমানে ঢাকার মিরপুরে দৃষ্টি প্রতিবন্ধীদের ব্যাপ্টিস্ট ইন্ট্রেগেটেড মিশন স্কুল (বিএমআইএস),বশির উদ্দিন স্কুল এন্ড কলেজ,কদমতলা পূর্ব বাসাবো স্কুল এন্ড কলেজ এবং পাবনায় অবস্থিত ক্লাব আর.সি.সি কাশিনাথপুর এ শহীদ নূরুল হোসেন ডিগ্রি কলেজ, এদ্রাকপুর আলিম মাদ্রাসা, কাশিনাথপুর আঃ লতিফ উচ্চ বিদ্যালায়ে মেধাবী ও দরিদ্র ছাত্র ছাত্রীদের জন্য বিনা বেতনে পড়াশোনা সুযোগের জন্য রোটারি ক্লাব অব ঢাকা নর্থ ইষ্ট এর বৃত্তি চালু রয়েছে
এছাড়াও রোটারি ক্লাব অব ঢাকা নর্থ ইষ্ট এর আরসিসি কাশিনাথপুর এ বিধবা ও মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে সেলাইমেসিন প্রদান করা হয়েছে।
ক্লাব সার্জেন্ট এ্যট আর্মস
রোটারিয়ান পাস্ট প্রেসিডেন্ট ইয়াহিয়া সোহেল মিটিং সার্জন্ট রিপোর্ট পাঠ করেন।
ক্লাব সেক্রেটারির অনুপস্থিতিতে জয়েন্ট ক্লাব সেক্রেটারি রোটারিয়ান মোহাম্মদ পারভেজ আওয়াল পরবর্তী মিটিং এর ঘোষণা দিলে সভাপতি সভার সমাপ্তি ঘোষণা করেন।
Lorem Ipsum has been the industry’s standard dummy text ever since the 1500s, when an unknown printer took a galley of type and scrambled it to make a type specimen.
Lorem Ipsum has been the industry’s standard dummy text ever since the 1500s, when an unknown printer took a galley of type and scrambled it to make a type specimen.
Lorem Ipsum has been the industry’s standard dummy text ever since the 1500s, when an unknown printer took a galley of type and scrambled it to make a type specimen.